ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সখিপুরে রাতের আঁধারে বিষ প্রয়োগে মাছ হত্যা


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ২৪-১-২০২৪ বিকাল ৬:১৯

শরীয়তপুরের সখিপুর থানায় রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে চরভাগা ইউনিয়নের খুনিকান্দি গ্রামে সুরুজ মোল্যার পুকুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চরম হতাশার মধ্যে দিয়ে দিনপার করছে সুরুজ মোল্যা ও তার পরিবার।

ভুক্তভোগী সুরুজ মোল্যা বলেন, আগে ঢাকায় থাকলেও পরিবারের খরচ মেটাতে গ্রামে চলে আসি। মাছ চাষ, সবজি চাষ, ছাগল পালন করে সংসার চলে। গত বছর ১ লক্ষ টাকা খরচ করে পুকুরে পাঙ্গাশ মাছ চাষ করি, ১৪শ মাছ ভালই বড় হচ্ছিলো। গতকাল রাতে কে বা কারা বিষ দিয়ে আমার সকল মাছ মেরে ফেলেছে। এদেশে ভাল কাজ করেও খাওয়া যাবেনা। আমি এখন কি করবো! বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

সরেজমিন ঘুরে দেখা যায়, সুরুজ মোল্যার পুকুরের শত শত মৃত পাঙ্গাশ ভেসে আছে। কিছু মাছে পচন ধরেছে। বিড়াল পাখিতে খাচ্ছে। এসব দেখে পুকুরের পাড়ে বসে বিলাপ করছেন সুরুজ মোল্যা।

ভেদরগঞ্জ উপজেলা মৎস অফিসার জনাব নজরুল ইসলাম বলেন, এটা খুবই ন্যক্কারজনক কাজ। যারা এ রকম ঘটনা ঘটায় তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনা প্রয়োজন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা