ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুন্ডুর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১-২০২৪ দুপুর ১:৪৭

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ছইফল হোসেন (৩৮) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেলার ইবি থানার বৈদ্যনাথপুর গ্রামের মহাশ্মশান ঘাট থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সে হরিণাকুণ্ডুর তৈলটুপি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় পুলিশ ইবি থানার আস্তানগর গ্রামের মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এ সময় ওই ব্যক্তির কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় ছইফল হোসেন বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী ইবি থানার ঝাউদিয়া বাজারে যায়। পরে সে আর বাড়ি ফেরেনি। এর দুই দিন পর ১৭ নভেম্বর তার ভাই নফল হোসেন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিহতের স্বজন শিমুল হোসেন জানান, ছয়ফল বাড়ির পাশে বাঁশ বাগানে তার বাবার কবরে আগরবাতি জ্বালানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার নিহতের ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয়। এরই সূত্র ধরে ওই এলাকার শ্মশানঘাট থেকে মাটি চাপা দেওয়া অবস্থ্যায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড এবং কারা এর সঙ্গে জড়িত সেটি এখনই বলা যাচ্ছে না। একজন কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।

এমএসএম / এমএসএম

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন