মিরসরাইয়ে তিন দালালসহ ১০ রোহিঙ্গা আটক
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের চরশরত এলাকা থেকে শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা নোয়াখালীর ভাসানচর থেকে দালালের মাধ্যমে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। সোমবার (৩১ মে) সকালে চরশরত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জোররাগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী।
তিনি বলেন, আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে তিন দালালের মাধ্যমে ২০ হাজার টাকা করে দিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ট্রলারযোগে চরশরত এলাকায় নামলে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে। গ্রেফতার ১০ রোহিঙ্গার মধ্যে সাতজন নারী, তিনজন শিশু ও তিনজন দালাল রয়েছে। সোমবার সকালে চরশরত এলাকায় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied