ভেদরগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও ফসল নষ্ট করার অভিযোগ সেটেলমেন্ট কর্মকর্তা বিরুদ্ধে
শরীয়তপুরে জোরপূর্বক জমি দখল ও রোপন কৃত মরিচ নষ্ট ও জমিতে থাকা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ উঠছে সাবেক সেটেলমেন্ট কর্মকর্তা মোয়াল্লেম সরকার গং দের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ভেদরগঞ্জ উপজেলার ডি এম খালী ইউনিয়নের হাজী কান্দি নামক স্থানে। এবিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক বর্গা চাষি সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনা স্থলে গিয়ে জানাযায়, উপজেলা ডি এম খালী ইউনিয়নের দিঘর মহিষ খালী মৌজাস্থিত আরএস- ৮৭নং এস এ -৬৯,৭০, বি আর এস-১৬২৭ নং খতিয়ানের - ৬০৩৬ দাগের ১৩০শতাংশ থেকে সাবেক সেটেলমেন্ট কর্মকর্তা মোয়াল্লেম সরকার ও ফারুক সরকার ৮০.৮০ শতাংশ জমি ক্রয় করে নিজ নামে নামজারি করে অর্গানিট নীট কম্পোজিট লিঃ এর নিকট বিক্রি করেন। এবং মোঃ জমির সরকার ও বি.আর.এস.১৬২৭ নং খতিয়ানের ৬০৩৬দাগে ১৩০ শতাংশ জমি থেকে ১৭.৩৫ জমি ক্রয় করে নিজ নামে নামজারি করে অর্গানিট নীট কম্পোজিট লিঃ এর নিকট বিক্রি করেন। ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ভোগ দখল করে আসছে।
অর্গানিট নীট কম্পোজিট লিঃ এর প্রতিনিধি মোঃ মনছুর হাওলাদারের মাধ্যমে উক্ত জমিতে কৃষক ওমর আলী ঐ জমিতে মরিচ রোপন করেন, গত ১৪ জানুয়ারি দুপুর আনুমানিক ০.৩ঘটিকায় উক্ত জমিতে রোপন কৃত মরিচ ব্যাপক ক্ষতি সাধন করেন সেটেলমেন্ট কর্মকর্তা মোয়াল্লেম সরকার গং। পরে ঐ বিষয়ে ভুক্তভোগী কৃষক ওমর আলী সখিপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার সত্যাতা খুঁজে পান।
এরই ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারি সকাল ১০ টার দিকে অভিযুক্তরা ১৫/২০ জন উক্ত সম্পত্তি জোর পূর্বক দখলের জন্য জমিতে থাকা একাধিক সিমেন্টের খুঁটি ও বাঁশের ভেড়া ভেঙ্গে সীমানা পিলার উত্তোলন করে উক্ত জমি দখল নেয়ার চেষ্টা করে।
অর্গানিট নীট কম্পোজিট লিঃ এর প্রতিনিধি মনসুর হাওলাদার দখলে বাধা দিলে তাকে মারধর চেষ্টা করে এবং প্রান নাশের হুমকি দেন। পরে মোয়াল্লেম সরকার গং লোকজন আমার সামনেই জমিতে থাকা সিমেন্ট এর খুঁটি ও বাঁশের ভেড়া ভেঙ্গে ফেলে বলে জানান মনসুর।
স্থানীয়রা আনোয়ার সিকদার জানান, এই জায়গার মালিক ক্রয় সূত্রে ,অর্গানিট নীট কম্পোজিট লিঃ কিন্তুু মোয়াল্লেম সরকার গং’রা অবৈধ ভাবে এই জমি দখলের চেষ্টা করছে। কিছুদিন আগে এই জমির বর্গা চাষির খেতের রোপন কৃত মরিচ নষ্ট করে কোদাল দিয়ে জমি টাকে ক্ষত বিক্ষত করে রেখে যান। আজকেও সকালে লোকজন নিয়ে এসে জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক সেটেলমেন্ট কর্মকর্তা মোয়াল্লেম সরকার বলেন, এটা আমার জমি। তাই ফসলের ক্ষেত নষ্ট করে সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে। আমি আপনার সাথে পরে কথা বলব।
এবিষয়ে ডি এম খালী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী জানান, বিষয়টি খুবই দুঃখজনক, ক্ষতিগ্রস্ত কৃষক ওমর আলী বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, আমি এ ব্যাপারে মীমাংসার জন্য নোটিশ করেছিলাম কিন্তু মোয়াল্লেম সরকার গং উপস্থিত হননি। তাই হয়তো ক্ষতিগ্রস্ত কৃষক থানার স্বর্ণপূর্ণ হয়েছেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন ,বিষয়টি আমি জানতে পেরেছি। ক্ষতিগ্রস্ত ওই কৃষক একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট অফিসারকে তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো। ঘটনার সত্যাতা পাওয়া গেছে। তবে এ ঘটনার বিষয়ে কারা কারা যুক্ত রয়েছে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে অতিদ্রুত এ বিষয়ে পদক্ষেপ দেওয়া হবে। কৃষি ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করার এই কাজের সঙ্গে যারাই যুক্ত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.