ভেদরগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনে সমৃদ্ধি” এই প্রতিভাবক পাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ মেলার উদ্বোধন করেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাজিবুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: গিয়াসউদ্দিন, উপজেলা একাডেমির সুপারভাইজার মো: মোস্তফা কামাল প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী বৃন্দ ।
মেলায় উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আবিষ্কৃত প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। মেলায় প্রত্যন্ত গ্রামকে প্রযুক্তির আওতায় এনে স্মার্ট হোম, গ্যাস লিকেজ এলাম, সিকুরিটি এলাম, ফায়ার অ্যালার্ম, সেন্সরের মাধ্যমে কম জনবলে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ প্রযুক্তি ও রোবট কারসহ বিজ্ঞান শিক্ষার্থীদের নানা আবিষ্কার স্টলগুলোতে স্থান পায়। এ সময় অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ
সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম
রক্তদাতা না পেয়ে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক
মেঘনায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা ও হাসপাতালে স্থানান্তর
রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ভূরুঙ্গামারীতে ৬ মাস বেতন না পেয়ে সুপার ও অফিস সহকারীকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলেন শিক্ষকরা