ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে কৃষিজমির মাটি কাটার দায়ে জরিমানা আদায়


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৭-১-২০২৪ বিকাল ৫:৫৬

চট্টগ্রাম চন্দনাইশে কৃষিজমির মাটি কাটার দায়ে ১ লক্ষ  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দ করা হয়েছে এক্সকেভেটর। ২৭ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চন্দনাইশ পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড দক্ষিণ হারলায় একটি এবং কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদে ২টি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে এই অভিযান চালানো হয়। এই সময় ফসলি জমির টপ সয়েল কেটে গর্ত করার কাজে ব্যবহৃত ২টি স্ক্র্যাভেটর জব্দ করে জব্দকৃত স্ক্র্যাভেটরগুলো কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মেম্বার খুরশিদা বেগমের নিকট জিম্মায় দেয়া হয়। তবে পূর্ব এলাহাবাদ এলাকায় তাৎক্ষনিক কাউকে না পাওয়ায় জরিমানা করা হয়নি। অপরদিকে দক্ষিণ হারলা এলাকায় মাটি কাটার দায়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের নুরুল ইসলাম এর ছেলে মোঃ তুহিন (৪০) মাটি কাটার অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্ক্র্যাভেটরটি অভিযান স্থল থেকে দ্রুত সরিয়ে নিতে আদেশ দেয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এসময় তিনি বলেন,চন্দনাইশ উপজেলায় কিছু অসাধু ব্যক্তি বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছে। যার ফলে সাধারণ মানুষের ফসলি জমি নষ্ট হচ্ছে। তাই ফসলি জমি রক্ষার জন্য এই অভিযান চালানো হচ্ছে। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ