ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ঢাকা বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৭-১-২০২৪ রাত ৯:৫৭
সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে ঢাকা বিভাগের সরকারী শিশু পরিবারসহ বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নিবাসী শিশুদের নিয়ে ২ দিন ব্যাপী ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। 
 
শুক্রবার (২৬ জানুয়ারী) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হওয়া দুই দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরদিন শনিবার বিকেল সাড়ে ৩টায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
 
দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫৪ টি ইভেন্টে ঢাকা বিভাগের ১৩ জেলার ২৬টি আবাসিক প্রতিষ্ঠানের এক হাজার ১৭১ জন শিক্ষার্থী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দিপু মনি। এ সময়  তিনি বলেন, আমাদের শিশুরা হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ মন্ত্রণালয়ের অধীনে ছোটমণি নিবাস, সরকারি শিশু পরিবারসহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। শিশুদেরকে সমাজের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যত প্রয়াস, সেগুলোকে সার্থক ও সফলভাবে প্রয়োগ করতে হবে। তারা সমাজের সমান অংশীদার মানুষ হবে এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে। বঙ্গবন্ধুকন্যার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে তারা আত্মনিয়োগ করবে এবং সেই সোনার বাংলা গড়ার কারিগর হবে।
 
পাশাপাশি, ভিন্নভাবে সক্ষম শিশুদের জন্যও আমরা জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করব। তারাও পিছিয়ে থাকবে না। তাদেরও শারীরিক-মানসিক বিকাশের জন্য  এই আয়োজনগুলো নিয়মিতভাবে করবো। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা মঞ্চে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত