হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় বাদশা আলী (৩২) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার হলবাজার-ফলসী সড়কের কাচারিপাড়া এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার কেসমতপুর গ্রামের পিন্টু আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় ঘটনাস্থলে নিজের আলমসাধু উল্টে তার নিচে পড়ে যান বাদশা আলী। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তিনি আর উঠতে পারেননি। রোববার ভোরে ফজরের নামাজের পর স্থানীয়রা আলমসাধুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার পুলিশকে কবর দেন।
নিহতের স্বজন আবুল বাশার জানান, শনিবার সকালে বাদশা নিজের গ্রাম থেকে আলমসাধুতে পাটকাঠি নিয়ে বিক্রির জন্য উপজেলার ভবানীপুর বাজারে যান। সেখানে পাটকাঠি বিক্রি করে রাত দুইটা বা আড়াইটার দিকে শ্রীফলতলা গ্রামে শশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথেই ঘটনাস্থলে গাড়ি উল্টে তিনি মারা যান।
হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল খায়ের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ