ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ভেদরগঞ্জে ভাঙ্গন রোধে ফেলা বালি ভর্তি হাজার হাজার জিওব্যাগ চুরি


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ২৮-১-২০২৪ রাত ৯:৫৭

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা নদীর ভাঙ্গন রোধে ফেলা বালি ভর্তি  জিওব্যাগ কেঁটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। শীতকালকে কেন্দ্র করে ঘরের মেঝে ও গোয়াল ঘরে বিছাতে, এমনকি বাড়ির আঙ্গিনার বেড়া দিতেও হাজার হাজার বালিভর্তি জিওব্যাগ কেঁটে নেয়া হচ্ছে সেখানে। ফলে বিষয়টি নিয়ে ভাঙ্গনকবলিত সচেতন লোকজনের মাঝে তীব্র ক্ষেভ বিরাজ করছে। নদীভাঙ্গন শুরু হওয়ার আশঙ্কায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, ২০২৩ সালের ২৭মে শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া থেকে চরমোহন পর্যন্ত পদ্মার ভাঙ্গন রোধে ৫.৮ কিলোমিটার দীর্ঘ সোনার বাংলা এভিনিউ নির্মান কাজের উদ্ধোধন করা হয়। যার ব্যয় ধরা হয় ৫শ’ ৫২ কোটি টাকা। উদ্ধোধনের পরেই সেখানে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারগন বালি ভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করে যা বর্ষায় শেষ হয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, শীতের মৌসুমে পদ্মার পানি কমে যাওয়ায় সেখানে অধিকাংশ জিওব্যাগ জেগে উঠেছে। আর সেখান থেকেই সেলাই কেঁটে হাজার হাজার জিওব্যাগ নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে বাড়িতে। নদীর পাড়ে পড়ে রয়েছে জিওব্যাগ থেকে ফেলা বালির স্তুুপ। বিশেষ করে চরভাগা ৫নং ওয়ার্ড অংশে এ ঘটনা বেশী ঘটছে।

চরভাগার নদীর পাড়ের বাসিন্দা খবির কবিরাজ বলেন, দিন রাত ২৪ ঘন্টাই জিওব্যাগ চুরি হচ্ছে। কেউ কথা শুনেনা। পুরুষ মহিলারা কাঁচি দিয়ে কেঁটে কেঁটে বালি ফেলে নিয়ে যাচ্ছে। আমরা কি করবো!

আকলিমা বেগম বলেন, মানুষ সকাল বিকেল হরিলুটের মত করে জিওব্যাগ নিয়ে যাচ্ছে। আমরা নদীর পাড়ের লোক বললেও তারা শুনেনা। এমনিতেই আমরা ভাঙ্গনের মুখে আছি।

স্থানীয় সালেহ আহমেদ পেদা বলেন, আমাদের বাড়িঘর রক্ষার স্বার্থে সরকার জিওব্যাগ ফেলেছে। এখন আমাদের এলাকার লোকজনই সেসব জিওব্যাগ কেঁটে নিচ্ছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া জরুরী।

স্থানীয় ইউপি সদস্য বোরহান বেপারী বলেন, এ ঘটনা শুনার পরপরই আমরা বিভিন্ন মসজিদের মাইকে সকলকে সতর্ক করে দিয়েছি। এরপরও মানুষকে কোনভাবে থামানো যাচ্ছে না। যে যার মত করে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব আহসান হাবীব বলেন, আমরা মাইকিং করে জনগনকে সতর্ক করবো। জনপ্রতিনিধিদের নিয়ে লোকজনকে সচেতন করা সহ সার্বিক পদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা