জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে: : এনামুল হক শামীম
সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্কভাতা, বিধবাভাতাসহ সকল সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। দেশের মানুষ যে আশা ও স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো ক্ষমতায় এনেছে। সেই আশা ও স্বপ্নপূরণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ। তাই যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সততা, প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে, শুধু বাংলাদেশ নয়-আন্তর্জাতিক মহল তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই আমাদের সবাইকে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সকল সেবার মান বৃদ্ধি করে মানুষের দ্বারপ্রান্তে সেবার মান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা শরীয়তপুরকে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম উন্নত সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে কাজ করে চলছি। জেলার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ অবকাঠামোগত সকল উন্নয়ন করতে বদ্ধপরিকর। বাল্য বিবাহ বন্ধেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পদ্মা সেতু নির্মিত হয়েছে। শেখ রাসেল সেনানিবাস হয়েছে। শেখ হাসিনা তাঁতপল্লী নির্মাণ চলছ। মেঘনা সেতু নির্মাণেও ডিজাইন প্রণয়নে কাজ চলছে। শরীয়তপুরে ফোর লেনের কাজও এগিয়ে চলছে। শরীয়তপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে। ইতিমধ্যেই নড়িয়ায় নদী ভাঙন আর নেই, সেখানে পর্যটন এলাকায় রূপ নিয়েছে। জয়বাংলা এভিনিউ হয়েছে। সখিপুরে সোনার বাংলা এভিনিউ, জাজিরায় রূপসী বাংলা ও শরীয়তপুরে কীর্তিনাশার ভাঙনরোধেও কাজ চলছে। এছাড়াও অন্যান্য এলাকার নদী ভাঙনে সমস্যা নিরসনেও কাজ করছি আমরা। নড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে। পলিটেকনিক ইনস্টিটিউট অনুমোদন হয়েছে। শরীয়তপুরের পণ্যও এখন ইউরোপে রপ্তানি হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদৌলতে এসব সম্ভব হচ্ছে।
এনামুল হক শামীম বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও অপপ্রচার প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো দিন কোনো অন্যায়ের সাথে আপস করে না। কেউ আইনের ঊর্ধ্বে কেউ নাই, যেই অপরাধ করবে তার বিরুদ্ধেই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এতে কাউকেই ছাড় দেয়া যাবে না। দেশের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে হবে৷ অন্যায়কারী ও অন্যায়কারীকে প্রশ্রয়দাতাদের কোনো ছাড় নেই। এব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
এমএসএম / এমএসএম
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
Link Copied