ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে ছাই ৯ বিঘা জমির পানের বরজ


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ৩:৫১

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৮ কৃষকের প্রায় ৯ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে শহরতলির শুড়া এলাকার কাটাখালি মাঠে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই কৃষকদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের।
ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, পৌরসভার শুড়া গ্রামের খোদা বক্স, বাদল হোসেন, টিটুল মিয়া, শিলন জোয়ার্দার, মিলন জোয়ার্দার, জাকির হোসেন, রেজাউল ইসলাম ও হাফিজুর রহমান।
ক্ষতিগ্রস্ত কৃষক খোদা বক্স জানান, তিনি ২০ শতক জমিতে পানের আবাদ করেছিলেন। এতে তার প্রায় লাখ টাকা ব্যয় হয়েছিল। ক্ষেতে পানের ফলনও ভালো হয়েছিল। আজ-কালের মধ্যেই পান বিক্রি করার কথা ছিল। কিন্তু আগুনে পুড়ে তার সব শেষ হয়ে গিয়েছে।
বাদল নামে আরও এক কৃষক বলেন, এবার আমি ৩০ শতাংশ জমিতে পানের আবাদ করেছিলাম। মহাজনদের কাছ থেকে ধারদেনা করে সার ও কীটনাশক নিয়েছিলাম। এই পানের আবাদে আমার প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে। এবার পানের ফলন ভালো হয়েছিল। এই সপ্তাহে ক্ষেতের পান বিক্রি করতে চেয়েছিলেন। প্রায় ৭-৮ লাখ টাকার পান বিক্রি হতো। কিন্তু আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেল। এখন মহাজনদের ঋণ কীভাবে পরিশোধ করব।
হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মাসুদ জানান, বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এতে ৯ কৃষকের ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ওসি মো. জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে সিগারেট থেকে আগুনের সূত্রপাত। তবে এ বিষয়ে তদন্ত চলছে। শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক