ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তিব্র শীতে অসহায়দের পাশে দাঁড়ালেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৯-১-২০২৪ রাত ৯:৬

হাড় কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ সরকার। এসময় তার সাথে ছিলেন হাউজিং ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন। আরো উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা মোহাম্মদ স্বপন এবং ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। 

শনিবার ২৮ জানুয়ারি রাতে মোহাম্মদপুর বেড়ীবাঁধ এলাকায় ৩ রাস্তার মোড়ের আসেপাশের ২৫০ জন অসহায় পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন । 

 
 
 

অসহায় তালিকায় নারী , শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। শৈত্যপ্রবাহে গরম কাপড়ের অভাবে শীতের তীব্র কষ্টে ভোগান্তি বাড়ে শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষদের। হতদরিদ্র এসব মানুষের, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল পেয়েই তারা খুশি। এরা কেউ রিক্সা চালক,কেউ দিনমজুর, কেউ আবার বাসায় কাজ করেন। এরা খুবই অসহায় জীবন-যাপন করতেন, এদের কথা বিবেচনা করে কাউন্সিলরের নিজ তহবিল ও আলী হোসেনের কিছু অর্থায়নে এই শীত বস্ত্র বিতরণ করা হয় বলে জানানো হয়।

শীতের তীব্রতা বহুগুণ বেড়ে যাওয়ায় মানুষের কষ্টও যেনো বেড়েই চলছে  হাড়কাঁপুনি শীতে অসহায় মানুষের কথা চিন্তা করেই তাদের পাশে থাকার এই সিদ্ধান্ত নেন কাউন্সিলর আসিফ আহমেদ সরকার। তিনি আরো বলেন, পাঁচ পাঁচবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সুখে দুঃখে আমরা পাশে আছি, পাশেই থাকব এটাই আমাদের ওয়াদা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

কয়েকজন বয়স্ক নারী বলেন, আমাদের পাশে এক মাত্র এই কাউন্সিলর ছাড়া অন্য কেউ দাড়ান না, আমাদের সুখেদুঃখে তাঁকে কাছে পাই । 

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়