বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলেদের মাঝে গরু বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা
বরিশাল বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ রক্ষা ও ব্যবস্থাপনার আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্ম সংস্থান সৃষ্টির জন্য উপকরণ হিসেবে লটারীর মাধ্যমে নির্বাচন কর (গরুর বাছুর) বিতরণ করা হয়েছে।
অদ্য ২৯ শে জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মিজান সহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এ সময় ১৬ টি বাছুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এছাড়া ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় বিশেষ কম্বিং অপারেশন -২০২৪ (২য় ধাপ) বাস্তবায়ন এর লক্ষ্যে জেলা মৎস্য কর্মকর্তা (বরিশাল), রিপন কান্তি ঘোষের দিকনির্দেশনায় বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় কর্তৃক সকাল ৭ ঘটিকায় অত্র উপজেলার সতরাজ মৎস্য বাজার ও তৎসংলগ্ন কারখানা নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযান পরিচালনা করেন জনাব মোঃ নাসির উদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃদাঃ) ও মেরিন ফিশারিজ অফিসার এবং উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মাসুমবিল্লাহ এর দুজন দলনেতা- মোঃ ইমাম হোসেন, এবং মোঃ সোহেল হাওলাদার সহ অত্র দপ্তরের একজন ডাটা ইনুমারেটর ।
উক্ত আভিযানে প্রায় ৩০০০ মিটার অবৈধ কারেন্ট জাল, ও ১টি চায়না দুয়ারী ও ২ টি বেহুন্দী জাল জব্দ করা হয়, এছাড়াও ৩ জন অবৈধ মাছ বিক্রেতাকে আটক করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট হস্তান্তর করা হয় এবং প্রত্যেককে ৩০০০ টাকা করে মোট ৯০০০ টাকা জরিমানা করে বিচার কার্য সম্পন্ন করা হয়। জব্দকৃত জাল সমূহ উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমানের নির্দেশে জনসম্মুখে বিনষ্ট করা হয় ও মাছ সমূহ এতিমখানা ও দুঃস্থ মানুষের মধ্যে বন্টন করা হয়
এমএসএম / এমএসএম
সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব
খালিয়াজুরীতে ইয়াবাসহ স্থানীয়দের হাতে যুবক আটক, থানায় হস্তান্তর
শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাতকারী আরাফাত গ্রেফতার
ধুনটে পুলিশের অভিযানে গাঁজাসহ নারী-পুরুষ আটক
দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ জনকে গ্রেপ্তার, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু
মধুখালীর সিংহনাথ বিল এখন পর্যটকদের নতুন আকর্ষণ
কুতুবদিয়া চ্যানেলে নিখোঁজের ১৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রায়গঞ্জে পা হারিয়ে অসহায় প্রতিবন্ধী কালাম, ছেলের পড়াশোনাও অনিশ্চিত
মনিরামপুর পৌরসভার উন্নয়ন কাজের প্রধান অন্তরায় বৈদ্যুতিক খুঁটি
মুকসুদপুরে বাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ১৭