ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না-থাকায় আ.লীগের একাদিক সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ২:২৭

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই চট্টগ্রাম চন্দনাইশে শুরু হয়েছে উপজেলা নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে,ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল আর মার্চের শুরু থেকে পাঁচ ধাপে হবে এই নির্বাচন। তবে এবার দলীয় প্রতীক তুলে দেয়ায় এই উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের একাদিক সম্ভাব্য প্রার্থীদের সরব রয়েছেন। ইতিমধ্যে উপজেলা বিভিন্ন এলাকায় ব্যানার,পোস্টার ও তোরণ দিয়ে ঢেকে ফেলেছে প্রার্থী ও তার সমর্থকেরা। সম্ভাব্য প্রার্থীরা যোগ দিচ্ছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে। শহর/ গ্রামের মূল জায়গা গুলোতে ব্যানার,ফেস্টুন টানানোসহ নিজেদের প্রার্থীতা ঘোষণা করছে তারা। আবার এসব প্রার্থীদের কর্মী সমর্থকরাও বসে নেই। তারা নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে এ উপজেলায় আওয়ামী লীগের নেতারা ছাড়া অন্য কোনও দলের প্রার্থী এখনও মাঠে নামেনি বা নামার সম্ভাবনাও নেই। বিএনপি নেতারা বলছেন, এখনও পর্যন্ত কেন্দ্র থেকে উপজেলা নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে বলা যাবে বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা। গত ২০১৯ সালের ২৪ মার্চ ৪র্থ ধাপে চন্দনাইশ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এসময় দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে আবদুল জব্বার চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে ২০২৪ সালে ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় দলীয় মনোনয়ন না পেয়ে এমপি হওয়ার স্বপ্নে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এ উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে এ পর্যন্ত যারা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তাদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু,যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী,দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব লায়ন নজরুল ইসলাম,কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন,দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম। এইসব প্রার্থীদের একটাই বক্তব্য যেহেতু দলীয় প্রতীক তুলে দেয়া হয়েছে তাই নির্বাচন করার জন্য সম্ভাব্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী'র কথার বাইরে এবং দলীয় সিন্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করবে না। দল থেকে যাকে নির্বাচন করতে বলা হবে অন্যান্য প্রার্থীরা তার পক্ষে কাজ করবেন বলে জানান। এইদিকে সরেজমিনে মাঠ জরিপে গিয়ে সাধারণ ভোটাররা জানান,খাদ্য-বস্ত্রসহ অন্য অধিকারগুলোর মতো ভোট দেয়ার অধিকারও এক ধরণের নাগরিক অধিকার। মানুষের নাগরিক অধিকারগুলোর মধ্যে ভোট দেয়ার অধিকার হচ্ছে সবচেয়ে অন্যতম। প্রত্যেক নাগরিক চায় ১৮ বছর হলে দেশ কার দ্বারা পরিচালিত হবে, আমি কার দ্বারা পরিচালিত হবো,আমার শহরটা/গ্রামটা কার দ্বারা পরিচালিত হবে। এরকম একটা জায়গা থেকে ভোটের অধিকারটা অনেক বড় একটা বিষয়। তাই সাধারণ ভোটাররা যেন ভোট সেন্টারে গিয়ে তাদের প্রছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে হবে। তাহলে ভোট যুদ্ধ নয়,ভোট উৎসবে পরিনত হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১

"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের

ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল

সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার

আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত

চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত