রায়গঞ্জে অসহায় মানুষের মাঝে লিপি ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন লিপি ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকালে উপজেলার জনজালী পাড়া আশরাদিয়া কাসেমুল উলুম কওমি মাদ্রাসায় এসব কম্বল বিতরণ করা হয়েছে। অসহায়, গরিব, দুস্থ, বৃদ্ধ পুরুষ-মহিলা ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সামাদ,ফারহান লাবীব,আলহাজ্ব সাইফুল ইসলাম সহ অনেকে।বক্তারা বলেন সকলকে নিয়ে এই সংগঠনের পথ চলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে সংগঠনটি।সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা আরও বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।
লিপি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা লিপি হাজার মাইল দূরে ইউরোপ থেকেও দেশের মানুষের কথা সবসময় চিন্তা করেন, সব সময় তিনি বাংলাদেশের মানুষের পাশে থাকতে চান এ লক্ষ্য থেকেই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা