মোহাম্মদপুরে সারবাহী ট্রাকে মিললো পাঁচ হাজার পিসঃ গ্রেফতার ৩
অভিনব পদ্ধতিতে সার পরিবহনের আড়ালে ইয়াবা পাচারকালে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-২ । তারা হচ্ছে রিফাত ইসলাম ও রিপন মোল্লা , এদের সবারই বাড়ি বগুড়া শিবগঞ্জ ।
র্যাব বলেন, গতকাল ০১ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল জানতে পারেন যে, মাদকের একটি চালান নিয়ে ঢাকায় আসছে ০৩(তিন) জন মাদক কারবারি। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর আভিযানিক দল ঢাকার মোহাম্মদপুর থানাধীন, আসাদগেট সংলগ্ন ১নং গেইট পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে গোয়েন্দা তথ্যানুযায়ী একটি সারবাহী ট্রাক তল্লাশি করা হলে ট্রাকের ভিতর বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটের,বর্তমান বাজার মূল্য আনুমানিক- ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবৎ ট্রাক ব্যবহার করে ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এছাড়াও গ্রেফতারকৃত আসামিরা ট্রাকে সার ও অন্যান্য দ্রব্যাদি পরিবহনের আড়ালে মাদকদ্রব্য পরিবহন করত বলে স্বীকার করে। তারা আরও জানায় সীমান্তবর্তী জেলা কক্সবাজারের টেকনাফ এলাকায় স্বল্প মূল্যে হওয়ায় সেখান থেকে ইয়াবা ক্রয় করে রাজধানীতে বিক্রি করে আসছে। প্রাপ্ত তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে জানান। এবিষয় র্যাব-২ এর সহকারী পরিচালক মিডিয়া (এএসপি) খান আসিফ তপু বলেন, গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ