ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ক্রীড়াঙ্গন এখন সমৃদ্ধ : এনামুল হক শামীম


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ৩-২-২০২৪ রাত ১১:২০

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে প্রচণ্ড ক্রীড়ানুরাগী। মূলত ক্রীড়া পরিবারের সন্তান বলেই খেলাধুলার প্রতি তার দুর্বলতা বেশি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুরের সখিপুর থানার চরসেসনাস ইউনিয়নের তারাবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ব্যাচ-২০২০ আয়োজিত বালার বাজার টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

এনামুল হক শামীম বলেন, বিশ্বের বুকে আমাদের গৌরবের একটি বড় স্থান করে দিয়েছেন দেশের ক্রীড়াবিদরা। ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের ছেলেমেয়েরা সাফল্যের স্বাক্ষর রেখেছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে ক্রীড়ায় পৃষ্ঠপোষকতা করছেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব। যখনই ক্ষমতায় এসেছে, দেশের ক্রীড়া চর্চায় গৃহীত উদ্যোগে এ খাত হয়েছে বেগবান। স্বাধীন বাংলাদেশের ৫০ বছরে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন খেলায় সামান্য অর্জন, ঘরোয়া ক্রীড়াঙ্গনে নতুন নতুন আধুনিক ক্রীড়াকাঠামো নির্মাণ, সবার খেলার সুযোগ সৃষ্টির জন্য উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি বিদেশে বিভিন্ন খেলার আন্তর্জাতিক গেমস টুর্নামেন্ট ও চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সবচেয়ে বেশি সুযোগ মিলেছে। খেলোয়াড়দের স্বাবলম্বী এবং তাদের আর্থিক নিরাপত্তার জন্য বিভিন্ন সার্ভিস দল, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কয়েক হাজার নারী-পুরুষ ক্রীড়াবিদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

আওয়ামী লীগের এই সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, নানা চক্রান্ত ষড়যন্ত্র উপেক্ষা করে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করে ক্ষমতায় এসেছে। আর পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিশ্বে বিরল রেকর্ড করেছেন। টূনামেন্টে বালার বাজার ইয়াং স্টার ক্রিকেট একাদশ বিজয়ী হয় এবং বালার বাজার ওয়ান্ডার্স ক্লাব রানারআপ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, সখিপুর থানা আওয়ামী সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালা, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, সহ-সভাপতি ও চরসেনসাস ইউপি চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহম্মেদ মাল প্রমূখ। এই টূনামেন্ট উপভোগ করতে প্রায় ২০ হাজার মানুষ মাঠের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ করে।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা