রায়গঞ্জে প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল ও শিক্ষা উপ-বৃত্তি বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার ৪ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ৩৮৪ জন কে শিক্ষা উপ বৃত্তি ও ৪৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম,ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল,ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ।
অনুষ্ঠান শেষে প্রাথমিক পর্যায়ে ১৮০ জন কে ২ হাজার ৫শত টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ১১১ জন কে ৬ হাজার টাকা করে ও কলেজ ৯৩ জনকে ৯ হাজার ৫ শত করে টাকা করে বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা