জগন্নাথপুরে দীর্ঘদিন ধরে নির্বাচিত দুই ওয়ার্ড সদস্য অনুপস্থিত: নাগরিগ সুবিধা বাধাগ্রস্থ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন ও ৯নং পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের দুই ইউনিয়নের ২ ওয়ার্ড সদস্য দিঘদিন ধরে লাপাত্তা!! তারা হলেন- উপজেলার ২নং পাটলী ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক ও পাইলগাওঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মধু মিয়া এলাকাবাসীর অভিযোগ একজন প্রায় ৩ বছর ধরে পরিষদে অনুপস্থিত অপরজন টানা ১৬ মাস ধরে ইউনিয়ন পরিষদের মাসিক সভায় তিনি অনুপস্থিত। এতে জন্মসনদ, মৃত্যুসনদ, উত্তরাধিকারী সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ওয়ার্ডবাসীর।
এ ছাড়া এলাকার বিভিন্ন উন্নয়ন কাজও ব্যাহত হচ্ছে। দ্রুত তাদের অপসারণপূর্বক দুই ওয়ার্ড শূন্য ঘোষণা করে উপনির্বাচনের মাধ্যমে ওই ওয়ার্ডে নতুন মেম্বার নির্বাচনের ব্যবস্থা নিতে ভুক্তভোগীরা দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টানা ১৩ মাসের অধিক সময় ইউনিয়ন পরিষদের মাসিক সভায় কোনো ইউপি সদস্য অনুপস্থিত থাকলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ এর ৪(ক) এর পরিপন্থি হওয়ায় তাকে স্বীয় পদ থেকে অপসারণের নির্দেশনা রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে প্রায় ১৬ মাস ধরে পরিষদের মাসিক সভায় অনুপস্থিত স্বত্ত্বেও ইউপি সদস্য মধু মিয়া ও আব্দুল মালেককে অপসারণ করা হয়নি।
পাটলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ টুনু মিয়া জানান আমাদের ওয়াডের মেম্বার না থাকায় ওয়াডবাসী মারাত্মক ভুগান্তিতে আছি, বিশেষ করে ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করতে নানান ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। পাটলী জংগল গ্রামের জমির উদ্দিন, বলেন মালেক মেম্বার কানাডা চলে গেছেন, উনি না থাকায় অসহনীয় ভোগান্তিতে আছেন ওয়ার্ডবাসী।
মিনাজপুর গ্রামের শিফুল মিয়া জানান মেম্বার না থাকায় আমরা নানান সমস্যা পড়ছি, প্রশাসনের কাছে দাবী নতুন করে নির্বাচন দেওয়ার জন্য। পাইলগাওঁগ্রামের, সেনুর মিয়া বলেন মধু মিয়া নির্বাচিত হয়ে নির্বাচনের দুই মাসের মাথায় লন্ডন চলে যান। আমাদের ৩নং ওয়ার্ডের মেম্বার না থাকায় আমরা বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত।
পাইলগাওঁ গ্রামের মোঃ শিফন মিয়া বলেন আমাদের ৩নং ওয়ার্ডে মেম্বার দিঘদিন ধরে লাপাত্তা রয়েছেন মেম্বারের স্বাক্ষরের জন্য আমাদের বিভিন্ন সমস্যায় পরতে হয়। এই ওয়ার্ড শুন্য ঘোষনা করে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।
পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আংগুর মিয়া জানান, ৫ নং ওয়ার্ডটি ইউনিয়নের সর্ববৃহৎ ওয়ার্ড। সরকার ঘোষিত সকল কর্মসূচি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই, নাগরিক সেবা নিশ্চতকরণে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের নির্ধারিত দায়িত্ব আছে। উনার অনুপস্থিতির কারণে নাগরিক সনদ প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তি সঠিক কিনা, উত্তরাধিকার সনদে বর্ণিত সকল উত্তরাধিকারের তালিকা সঠিক কিনা তা শনাক্তকরণে সমস্যা হচ্ছে। তাছাড়া গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড উনি না থাকার কারণে দারুণভাবে ব্যাহত হচ্ছে। এতে ওয়ার্ডের জনগণ ভোগান্তির শিকার ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেছ মিয়া জানান৷ ৩ নং ওয়ার্ডের মেম্বার মধু মিয়ার অনুপস্থিতির কারণে নাগরিক সনদ প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তি সঠিক কিনা, উত্তরাধিকার সনদে বর্ণিত সকল উত্তরাধিকারের তালিকা সঠিক কিনা তা শনাক্তকরণে সমস্যা হচ্ছে। তাছাড়া গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড উনি না থাকার কারণে দারুণভাবে ব্যাহত হচ্ছে। এতে ওয়ার্ডের জনগণ ভোগান্তির শিকার ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, পাইলগাওঁ ও পাটলী ইউনিয়ন পরিষদে দুইজন মেম্বার অনউপস্থিত শুনেছি। আমাদের কাছে কোন লিখত কাগজ আসে নাই। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম বলেন-শুনেছি দীর্ঘদিন ধরে দুই ইউনিয়ন পরিষদের সরকারি দায়িত্বে অনুপস্থিত ইউপি সদস্য পাটলী ইউনিয়নে মালেক মিয়া, ও পাইলগাওঁ ইউনিয়নে মধু মিয়া।
ওয়ার্ড দুটি শুন্য ঘোষনা করে নির্বাচনের প্রস্তুতি চলছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নির্বাচন দেওয়ার জন্য কাগজ পত্র পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত