গৃহকর্মীর মৃত্যুতে আশফাকুল হক ও তার স্ত্রীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত
রাজধানীর মোহাম্মদপুরে শাজাহান রোডের ৭/২ আবাসিক ভবনের ৮তলা থেকে পড়ে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক (৬৫) ও তার স্ত্রী তানিয়া খন্দকার (৪৭) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (৭ ফেব্রুয়ারী) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামীদের ৫দিন করে রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল ও জামিনের আবেদন করেন তাদের আইনজীবী চৈতন্য হালদার ও আশরাফুল আলম। এ সময় আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন না মঞ্জুর করে তাদেরকে ৩ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, আজ (বুধবার) সকালে মৃত ওই গৃহকর্মী কিশোরী প্রীতি উরাং (১৫) এর বাবা লুকেশ উরাং বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩৭।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা জানান, সকালে ভূক্তভোগী কিশোরীর বাবা এসে অবহেলা জনিত মৃত্যুর অভিযোগ করে ৩০৪/ক ধারায় মামলা দায়ের করেন।সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে তার রিমান্ড চাইলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ভবনটির নিচ থেকে মেয়েটির লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সে সময় স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে মেয়েটিকে হত্যা করা হয়েছে অভিযোগ করে বিক্ষোভ করে। পরে পুলিশ সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া হকসহ ওই বাসা থেকে ছয়জনকে থানায় নিয়ে যায়।
এর আগে, গত বছরের ৬ অগাস্ট একই ধরনের ঘটনা ঘটে আশফাকুল হকের বাসার। সেবার ৯ বছরের শিশু গৃহকর্মী ফেরদৌসি লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। ওই ঘটনায় নির্যাতনের অভিযোগ এনে আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া হক ও শিল্পী নামের আরেক নারীকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেছিলেন শিশুটির মা।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ