জগন্নাথপুরে পুলিশি অভিযানে ৯ টি চোরাই গরু উদ্ধারঃ গ্রেফতার -১
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে তিন লক্ষ পচাশি হাজার টাকা মূল্যের ৯ টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নির্দেশে এস আই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মীরপুর ইউনিয়নে উত্তর গড়্গড়ি গ্রামের আতিক মিয়ার বাড়ীর গোয়াল ঘর হতে বিভিন্ন লোকের চুরি যাওয়া গরু উদ্ধার করেন।
উদ্ধারকৃত আলামতঃ
(১) ০১টি ন্যাড়া সাদা (মাটিয়া) রংয়ের গাভী গরু, মূল্য অনুমান ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা, (২) ০১টি লাল রংয়ের ডেকা বাছুর গরু, মূল্য অনুমান ২০,০০০/-(বিশ হাজার) টাকা, (৩) একটি লাল রংয়ের গাভী গরু, যার মূল্য অনুমান ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা, (৪) একটি সাদা কালো রংয়ের ডেকা গরু, যার মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা, (৫) একটি লাল রংয়ের ডেকা বাছুর গরু, যার মূল্য অনুমান ১০,০০০/-(দশ হাজার) টাকা, (৬) একটি বাদামী রংয়ের ডেকা বাছুর গরু, যার মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা, (৭) একটি লাল রংয়ের চান কপালী ডেকা বাছুর গরু, যার মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা, (৮) একটি লাল রংয়ের শাইওয়াল গাভী গরু, যার মূল্য অনুমান ৬৫,০০০/-(পয়ষট্টি হাজার) টাকা, (৯) একটি ন্যারা লাল রংয়ের শাইওয়াল ডেকি গরু, যার মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা সহ সর্বমোট চোরাই উদ্ধারকৃত ০৯টি গরুর মূল্য অনুমান ৩,৮৫,০০০/- (তিন লক্ষ পচাশি হাজার) টাকা।
ঘটনার সাথে জড়িত হাজী আব্দুস ছত্তারের ছেলে মোঃ ইরন মিয়া (৪৫) কে গ্রেফতার করে পুলিশ । এঘটনায় হাসান ফাতেমাপুর গ্রামের তছর আলীর ছেলে নুরুদ্দীন বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানা এস আই জিন্নাতুল ইসলাম তালুকদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত