ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

মামার দায়ের কোপে দুই পায়ের রগ কাঁটা গেলো ভাগ্নের


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ৯-২-২০২৪ দুপুর ২:৪৮
শরীয়তপুরের সখিপুর থানাধীন আরশিনগর ইউনিয়নে দুই নানার জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে মামার দা য়ের কোপে দুই পায়ের রগ কেঁটে গেছে আল আমিন (২৬) নামে এক অটোচালকের। গত ২ফেব্রুয়ারী ঘটনার পর থেকে আশঙ্কাজনক অবস্থায় সে বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আলামিন সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের টেকেরহাট এলাকার বাসিন্দা মোখলেস প্রধানীয়ার ছেলে । এ ঘটনায় উভয় পক্ষের আরও ৫জন আহত হয়।
 
ঘটনার পর আলামিনের মামা (মায়ের চাচাতো ভাই) নাজমুল হাওলাদারকে প্রধান আসামি করে ৫ জন নামে থানায় মামলা হয়েছে। নাজমুল চরফিলিজ হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা নুরুজ্জামান হাওলাদারের ছেলে।সরেজমিন ঘুরে স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর ধরে আরশিনগর টেকের হাটের বাসিন্দা মিনাজল হাওলাদারের সঙ্গে তার ছোট ভাই নুরুজ্জামান হাওলাদারের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার (২ ফ্রেব্রুয়ারি)  সকালে টেকেরহাট মালত বাজার সংলগ্ন এলাকায় মিনাজল হাওলাদারের বিরোধপূর্ণ জমিতে মাটি কাটছিলেন ভাই নাজমুল হাওলাদারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি কাটার বাঁধা দিলে  দুইপক্ষে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নাজমুল হাওলাদার নেতৃত্বে মিনাজল হাওলাদারের লোকজনের উপর হামলা চালালে উভয় পক্ষের এতে ৪ জন আহত হয়।
 
প্রত্যক্ষদর্শী শরীয়ত নেছা বলেন, সকাল ৭টার দিকে নুরুজ্জাম হাওলাদারের পক্ষের নাজমুল ও ইব্রাহিম লোকজন নিয়ে মাটি কাটতে ছিল, এসময় মিনাজল হাওলাদার ,মনির হাওলাদার ও আল আমিন প্রদানিয়া মাটি কাটার বাঁধা দিলে নাজমুল ও ইব্রাহিম ক্ষীপ্ত হয়ে হাতে থাকা সাবাল ও ছেনদা দিয়ে আল আমিন উপর ঝাপিয়ে পড়ে দু পায়ের রগ কেঁটে দেয়। মুরুব্বিগো কারনে এ ঘটনা ঘটছে।মিনাজল হাওলাদার বলেন, ৩০ বছর ধরে নুরুজ্জামান আমাদের জমি বিভিন্নভাবে ভোগ দখল করছে। আমার টাকা পয়সা না থাকায় আমি কিছু করতে পারি না। এবারও আমার জমি দখল করতে গেছে। বাধা দেয়ায় আমার নাতির দুই পায়ের রগ কেঁটে দিসে।
 
তবে অভিযোগের বিষয়ে নুরুজ্জামান হাওলাদার বলেন, ‘আমার জমিতে আমি মাটি কাটছি। মিনাজলের লোকজন এসে আমাদের উপর হামলা চালিয়েছে।
 
ঘটনার তদন্তে এসে ভেদরগঞ্জ সার্কেলের এএসপি মুশফিকির রহমান বলেন, ঘটনার সত্যতা যাচাই করতে সরেজমিন পরিদর্শন করলাম। দুই বৃদ্ধের জমি সংক্রান্ত বিরোধের বলি হচ্ছে তাদের বর্তমান প্রজন্ম। দুঃখ জনক বিষয়টি সমাধানে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা