অবৈধ বালু উত্তোলন বন্ধে রাস্তায় দাঁড়ালেন এলাকাবাসী
নোয়াখালীর সুবর্ণচরের চর বৈশাখী বধূগঞ্জ এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (৯ ফেব্রæয়ারি) দুপুরের দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর বৈশাখী বধূগঞ্জ এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এতে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষার্থী, গৃহবধূ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইউপি সদস্য তানভীর উদ্দিন অভিযোগ করে বলেন, ঢাকা গ্রæপ নামে একটি প্রতিষ্ঠান গত ২০-২৫ দিন ধরে কৃষি জমি, বাড়ি এবং সরকারি সড়কের পাশে তাদের ব্যক্তি মালিকানা জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। তারা সেখান থেকে ৩০ থেকে ৩৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করার কথা রয়েছে। তারা আইন কানুনের তোয়াক্কা না করে বালু উত্তোলন করছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা গ্রুপের ম্যানেজার গণমাধ্যম কর্মিদের কথা না বলে এড়িয়ে যান।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ঘটনাস্থলে একবার সহকারি কমিশনার ভ‚মি অভিযান চালায়। তখন তিনি বালু উত্তোলন বন্ধ করে সরঞ্জামাদি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে আসেন। অপর এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ভ‚মির মালিক বালু উত্তোলন করার জন্য জেলা প্রশাসকের থেকে অনুমতি নিয়েছে কিনা আমি জানিনা। জেলা প্রশাসক বালু উত্তোলনের অনুমতি দিলে তারা তাদের জায়গা থেকে বালু উত্তোলন করতে পারেব। তবে বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে বিষয়টি আমি দেখব।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার
উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ
ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক
পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন
সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু
জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিশ্বের আধুনিক শহরের আদলে সাজবে নজরুলের তীর্থভূমি : একনেকে পাসের অপেক্ষায় ২০০ কোটির মেগা প্রকল্প
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে এক যুবক গ্রেপ্তার