ওসি'র প্রেস ব্রিফিং
রাণীশংকৈল থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ঢাকা থেকে উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ পীর নাছিরিয়া ইসলামিক আলিম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র মো: মিলন (১৩) কে রাণীশংকৈল থানা পুলিশ গত বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি ঢাকার তেজগাঁও থেকে উদ্ধার করেছে। এইসাথে পুলিশ দুই অপহরণকারিকে গ্রেফতার করেছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এনিয়ে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত ছাত্র মিলন নেকমরদ ইউনিয়নের ভবানীপুর গ্রামের দানেশ আলীর ছেলে। গ্রেফতারকৃত অপহরণকারিরা হলো ১. রিয়াজ হোসেন (২০) পিতা- মৃত আলাউদ্দিন, গ্রাম- পালেরবাড়ি -জেলা- লক্ষ্মীপুর। এবং ২. ফিরোজ হাসান (২১) পিতা- সামসুল হক, গ্রাম- ফুটকিবাড়ি, জেলা- ঠাকুরগাঁও। প্রেসব্রিফিংয়ে ওসি বলেন, গত ৭ ফ্রেব্রুয়ারি দানেশ আলী থানায় এসে তার ছেলে হারিয়ে গেছে মর্মে একটি জিডি করেন। জিডি নং-৩১৬। ওই জিডি মূলে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধারের জন্য তৎপর হয়। পরদিন ৮ ফেব্রুয়ারি বাদি দানেশ আলী আবার থানায় এসে জানান যে, অপহরণ কারি তার মোবাইল ফোন থেকে ফোনে ছেলের মুক্তিপণ হিসেবে তার কাছে ৫০,০০০ হাজার টাকা দাবি করে। এনিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৮ ফেব্রুয়ারি একটি মামলা রজু করা হয়। মামলা নং -১১। এর প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার উত্তম কুমার পাঠকের নির্দেশনায় ও রাণীশংকৈল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের তত্তাবধানে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন আলীর তৎপরতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিমকে ঢাকায় পাঠানো হয়। ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ওই টিম অপহররণকারিদের গ্রেফতার ও ভিকটিম মিলনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে।
আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মিলনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে মর্মে ওসি জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied