রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১১২ জন সুফলভোগীদের মাঝে বিনামূল্যে বাড়ন্ত ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ বাছুর বিতরণ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ওয়ালী উল ইসলাম সভাপতিত্বে ও ভেটেনারি সার্জন ডা: মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। এসব বাড়ন্ত ষাড় বাছুর বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার এ ষাড় বাছুর বিতরণ করছে। এতে হত-দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্টিদের জীবন মানোন্নয়ন ভূমিকা রাখবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে জেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মো. ওমর ফারুক,(ডিপিডি) ডা. মো. আনোয়ার সাহাদত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, সহ সভাপতি সাইদুল ইসলাম চান,রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি হারুনর রশীদ,ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু,মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম,ছাত্র লীগের সভাপতি রবিন সরকার,সাধারণ সম্পাদক সোয়েব আক্তারসহ ১১২ জন সুফলভোগী উপস্থিত ছিলেন।
ষাঁড় বাছুর বিতরণ শেষে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ৯টি দুগ্ধ উৎপাদনকারী প্রডিউসার গ্রুপের মাঝে ৯ মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে যার সার্বিক তত্বাবধানে ছিলেন ডা. আজমেরী হাসনাত, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied