ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

তুরাগে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন খসরু চৌধুরী এমপি


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ১২-২-২০২৪ বিকাল ৫:২৬

রাজধানীর তুরাগ থানার অন্তর্গত ৫৩ নং ওয়ার্ডের নয়ানগর চেয়ারম্যান বাড়ি থেকে সানভীম স্কুল পর্যন্ত ৩০ ফিট রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ওয়ার্ড ১৮ (সাধারণ ওয়ার্ড ৫২, ৫৩, ৫৪) কমলা রানী মুক্তা।

ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য মো. খসরু চৌধুরী বলেন, আমি কথা দিয়েছিলাম এমপি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে সকল সমস্যার সমাধান করা। আমি আমার দেওয়া কথা অনুযায়ী কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আগামী ৫ বছর ঢাকা-১৮ আসনে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় পূর্বক স্বল্পতম সময়ের মধ্যে টেকসই পরিবর্তন নিশ্চিত করা হবে। ঢাকা-১৮ আসনের উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো। আমি ঢাকা-১৮ আসনকে দেশের সব আসনের মধ্যে সেরা আসন করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব।

 

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার