ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে চোরাই ট্রাকসহ গ্রেফতার ২


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-২-২০২৪ দুপুর ৪:১

সিরাজগঞ্জের রায়গঞ্জে চোরাই ট্রাকসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) ভোর ৪ টার দিকে  রায়গঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরাকারবারিরা হলো চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আজমপুর এলাকার মৃত হারুনুর রশীদের ছেলে আকাশ (২০) ও একই এলাকার আব্দুস সাত্তার এর ছেলে আল আমিন (২০)। এ ঘটনায় দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার শহিদের ছেলে রিয়াদ (২১) পতালক রয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হারুনার রশীদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার ভোর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের অভি হাইওয়ে ভিলার সামনে মা বাবার দোয়া ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে একটি চোরাই ট্রাক বিক্রির উদ্দেশ্যে অবস্থানের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে চোরাই ট্রাকসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো-ট-২৪-০১৪৯। এঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন আসামী পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীরা ট্রাকটি চোরাই বলে প্রাথমিক স্বীকারোক্তি দেয় । তারা আরো জানায় পরসপর যোগসাজশে দীঘদিন যাবৎ পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ আশে পাশের বিভিন্ন জেলা হতে চোরাই ট্রাকসহ অন্যান্য মালামাল বিক্রি করে আসছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের দ্রুতই আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের