রাণীশংকৈলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার দুপুর ২ টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রিয়াজুল ইসলাম পৌর-শহরের ভান্ডারা এলাকার দবিরুল ইসলামের ছেলে। আহত সন্দীপ একই এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে। নিহত রিয়াজুল ইসলাম দ্বাদশ এবং সন্দীপ সন্দীপ একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন নিহত রিয়াজুল ইসলাম ও আহত সন্দীপ মোটরসাইকেল যোগে রাণীশংকৈল থেকে নেকমরদ পাকা সড়কে যাওয়ার পথে কুমোরগঞ্জ সিরাজুলের ঘুন্টির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারা মাথা ও মুখে প্রচন্ড আঘাত পায়। এতে ঘটনাস্থলেই রিসাত মৃত্যু বরণ করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সন্দীপকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে কর্মরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি