রায়গঞ্জে পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের খামারখাতি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃতরা হলো খামারখাতি দক্ষিণ পাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে রতন আলী (৩৫),হায়দার আলী (৪০), বাহের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭),জাকারিয়া শেখ (২৫), মৃত জয়ানের ছেলে শহিদুল ইসলাম (৩৮)। থানা সূত্রে জনাযায়, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আবুল বাশার ওরফে বকুল শেখ (৪০) নামের এক আসামিকে আটকের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। এঘটনায় থানায় বাদী হয়ে ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা করেন রায়গঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জিয়াউর রহমান।সোমবার সন্ধ্যায় উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের খামারগাঁতী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।আসামি আবুল বাসার ওরফে বকুল শেখ ওই গ্রামের মৃত মগর আলীর ছেলে।তিনি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আবার দ্বিতীয় বিয়ে করেন। এতে বকুলের বিরুদ্ধে মামলা করেন তার প্রথম স্ত্রী। সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তিনি।জানা গেছে, গ্রেফতারি পরোয়ানা মূলে রায়গঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জিয়াউর রহমান সঙ্গীও একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে আবুল বাসার ওরফে বকুলকে গ্রেফতার করতে যান। এ সময় বকুলকে তারা আটক করা মাত্রই তার ৭-৮ জন স্বজন আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সাথে আসামির স্বজনদের হাতাহাতির ঘটনাও ঘটে।এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার(ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, ছিনিয়ে নেওয়া আসামীসহ পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে ।সেই মামলায় অভিযান চালিয়ে অজ্ঞাত নামা ৫ আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied