নোয়াখালীতে ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্টের উদ্বোধন
নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর জেলা বাছাই পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্টে নোয়াখালী জেলার বাছাই পর্ব ম্যাচে নোয়াখালী জেলার বিভিন্ন থানার টিম অংশগ্রহণ করেন।
এসময় উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিবসহ বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যগণ ও ক্রীড়ামোদি দর্শকবৃন্দ।
বাছাইপর্বে প্রদর্শিত নৈপুণ্যের উপর ভিত্তি করে নোয়াখালী জেলার বিভিন্ন থানা হতে ১৩ জন খেলোয়াড়কে বাছাই করা হবে। আগামী ১৮-২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর মুল পর্বে নোয়াখালী জেলার এই কম্পোজিট কাবাডি টিম অংশগ্রহণ করবেন।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার
উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ
ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক
পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন
সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু
জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিশ্বের আধুনিক শহরের আদলে সাজবে নজরুলের তীর্থভূমি : একনেকে পাসের অপেক্ষায় ২০০ কোটির মেগা প্রকল্প
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে এক যুবক গ্রেপ্তার