ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কেশবপুরে নানা আয়োজনে বসন্তবরণ উৎসব-১৪৩০ উদযাপন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ১:৩৯

তুমি কে গো-'আমি শিমুল' তুমি কে গো-'কামিনী ফুল' তোমরা কে গো-'আমরা নবীন পাতা গো', শালের বনে, ভারে ভারে। "-রবীন্দ্রনাথ ঠাকুর। শিমুল পলাশের রঙে কোকিলের কুহু ধ্বনিতে বসন্ত এসে গেছে। রঙিন প্রজাপতি ফুলে ফুলে খুঁজে ফেরে সুখের আবেশ। যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তবরণ উদযাপন করা হয়। গত বুধবার বিকেলে শহরের পাবলিক ময়দান শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন পর্ষদ এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু এবং উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। অনুষ্ঠানে বক্তৃতা করেন কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, বসন্ত উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব স্বপন মন্ডল, উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, সাংবাদিক শামীম আক্তার মুকুল, ফকিরহাট উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে, যন্ত্র সংগীতের প্রধান ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী প্রমুখ। বাংলাদেশ শিশু একাডেমি, উল্লাস, চারুপীঠ একাডেমির শিশু শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। 

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি