ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

এসএসসি পরীক্ষার্থীদের জন্য তেজগাঁও থানার 'সাপোর্ট '


আবিদ রহমান  photo আবিদ রহমান
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ২:৩১

এসএসসি পরীক্ষার্থীদের জন্য 'সাপোর্ট' নামে বুথ খোলা হয়েছে।  আজ তেজগাঁও থানার ৩ পরীক্ষা কেন্দ্রের সামনে এসব বুথ খোলা হয়েছে। কেন্দ্রগুলো হল-তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালক বিদ্যালয় এবং গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল।

যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া, কেউ ভুল কেন্দ্রে চলে আসলে তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন বা অন্য কিছু ফেলে আসলে তা আনার ব্যবস্থা করা, কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়ে যেন শিক্ষার্থীদের সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিচ্ছে সাপোর্ট। সকালে তিনটি কেন্দ্রের সামনেই চকলেট ও কলম দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়।  আজ প্রথম দিন গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল কেন্দ্রে ইয়াছির আরাফাত নামের এক পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ভুলে বাসায় রেখে আসেন। শিক্ষার্থীর সেইসব কাগজ আনার ব্যবস্থা করে দেয় সাপোর্ট। পরীক্ষার্থীদের জন্য পুরো পরীক্ষায় এসব বুথ রাখবে তেজগাঁও থানা।

এমএসএম / এমএসএম

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা