ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জের লোকভাষা ও সংস্কৃতি শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ৩:২৭

ড. খ. ম. রেজাউল করিম রচিত সিরাজগঞ্জের রায়গঞ্জের লোকভাষা ও সংস্কৃতি শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা এ আয়োজন করে। অনুষ্ঠানে লেখক পরিচিতি তুলে ধরেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো। লেখক যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন। গ্রন্থটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. মাহমুদুল হক, নিমগাছী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার মাহাতো, রায়গঞ্জ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাশিম, বেক্সিমকো এলপিজি’র বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক এনামুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলম খান, রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের শিক্ষক ফরিদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আবদুস সাত্তার, পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত কুমার সেন, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহসভাপতি মুশফিকুর রহমান ও সাদিয়া আলম প্রমুখ।  অনুষ্ঠানে কবিতা আবৃত্তি পরিবেশন করে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাদিরা তাবাসসুম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের