ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৩:২২

জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় জেলা ডিসি পার্কের বিপরীতে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন- মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-মুন্সীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম বার), জেলা ও উপজেলা প্রশাসন, সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে। 

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বৃক্ষরোপণ করেন। এছাড়া জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম বার) বৃক্ষরোপণ করেন। 

এমএসএম / জামান

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ