চন্দনাইশে জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
চট্টগ্রামের চন্দনাইশে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় ফয়েজ কনভেনশন হলে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করে ব্যবসায়ী জানান, ২৭ শে জানুয়ারি রাতে এলাকাবাসী চোর চোর করে চিৎকার করলে তিনিও চোর ধরতে এগিয়ে যান এবং কালভার্টের ভেতর থেকে চোর ধরেন। চোর ধরাকে কেন্দ্র করে কিশোর গ্যাং সর্দার সাব্বির এর নেতৃত্বে তাকে হামলা করে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসের ৪ তারিখ চন্দনাইশ থানায় কিশোর গ্যাং এর ৫ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ২ জন আসামি গ্রেপ্তার ও পরবর্তীতে জামিনে বেরিয়ে আসে। বর্তমানে কিশোর গ্যাং সদস্যরা বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিচ্ছে। এ সময় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই ইখতেয়ার হোসেন জানান, চোর ধরা, জসিমের উপর হামলা হওয়া, প্রাণনাশের হুমকি বিষয়গুলোর প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়। তদন্ত চলমান বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান