ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে প্রতিপক্ষের উপর হামলা,একজনের অবস্থা আশঙ্কা জনক


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-২-২০২৪ বিকাল ৫:২৯
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায়  ৩ জন আহত হয়েছে।এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। বর্তমানে তিনি সিরাজগঞ্জ ২৫০ শষ্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ১২ ই ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বাঐখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই লিটন হোসেন বাদী হয়ে গত ১৫ ই ফেব্রুয়ারি ৬ জনকে বিবাদী করে ১৪৩,৪৪৭,৩২৬,৩০৭,৩২৩,৫০৬(২),১১৪,ও ৩৪ ধারায় মামলা দায়ের করে।
 
 মামলা  সূত্রে জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মোখলেছুর রহমান নিজস্ব জমিতে ধানের  চারা রোপণ করতে যায়। 
 
এসময় একই গ্রামের মৃত আনিছার মন্ডলের ছেলে মন্ডলের ছেলে রজব আলী মন্ডল(৪২), এনামুল মন্ডল (৩৮),জিয়া মন্ডল(৩৪),মৃত জাহের মন্ডলের ছেলে আমিনুর মন্ডল (৪৮)মৃত মছের মন্ডলের ছেলে আব্দুর রশিদ মন্ডল(৫৬),মৃত খোরশেদ আলী মীরের ছেলে আকবর আলী মীর(৫৮) একযোগে ধারালো ছুরি, লোহার রড,লাঠি ইত্যাদি মারাত্মক অস্ত্র দিয়ে বিবাদীরা মোকলেছুর রহমানের উপর অতর্কিত ভাবে হত্যা করার উদ্দেশ্য তার শরীরে এলোপাতাড়ি ভাবে হামলা করে এবং গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।
 
 হামলায় মোখলেছুরের ভাই লিটন হোসেন ও মকুল হোসেন গুরুতর আহত হন। আহতেদর ডাক চিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় দুইজনকে স্থানীয় ক্লিনিকে অপর একজনকে সিরাজগঞ্জ ২৫০ শষ্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম জানান,ভিকটিম মোখলেছুরের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে সেলাই করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অবস্থা আশঙ্কাজনক। 
 
বিবাদীদের আপন চাচাতো ভাই সবুজ মন্ডল জানান, বাদী ও ভিকটিমদের নিকট থেকে তার বোনেরা ৩ বিঘা ১৯ শতাংশ করে জমি পায়। কিন্তু এই জমি না দেওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে একাধিকবার শালিসি বৈঠক হয়। বোনদের জমি না দিয়ে শালিসি বৈঠক অমান্য করে। এ নিয়ে দন্ড আরো চরম আকার ধারণ  করে। 
 
রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি হারুনর রশীদ বলেন, এখনো আদালত থেকে মামলার কাগজপত্র থানায় আসে নাই।কাগজপত্র এলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের