বাকেরগঞ্জে নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা, জনদুর্ভোগ চরমে
বরিশালে বাকেরগঞ্জে নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা। এলোপাতাড়িভাবে দাঁড়িয়ে থাকে রিকশা, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, শ্রীমন্ত নদীর ব্রিজের একেবারে ঢালে বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও বাকেরগঞ্জের চারটি রাস্তার সংযোগস্থলে মহাসড়কেই যাত্রীরা ওঠানামা করছে। পণ্যবাহী ট্রাক বা অন্য যানবাহনও মালামাল নামাচ্ছে একই জায়গায়। ফলে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এই সড়কের বাস চালক সাইফুল ইসলাম জানান, বাকেরগঞ্জে গাড়ি পার্কিং কিংবা যাত্রী ছাউনি না থাকায় মহাসড়কেই যাত্রীদের ওঠানামা করাতে হচ্ছে।
কাঁচামাল বহনকারী ট্রাক ড্রাইভার আলতাব হোসেন বলেন, লোড-আনলোডের নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় আমাদের মহাসড়কের পাশেই মালামাল নামাতে হয়। তাছাড়া দূরপাল্লার ট্রাক ও পরিবহন চালকদের বিশ্রাম নিতে হলেও মহাসড়কের একপাশে গাড়ি রেখেই বিশ্রাম নিতে হয়।বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ মাহমুদ বলেন, বাকেরগঞ্জ থেকে বরিশালে অনেক শিক্ষার্থী যাতায়াত করে। নির্দিষ্ট কোনো বাস স্টপেজ না থাকায় মহাসড়কে দাঁড়িয়ে থেকে বাসে উঠতে ও নামতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে অনেকের অকালে প্রাণ হারাতে হয়েছে।
বাকেরগঞ্জ থেকে প্রতিদিন পটুয়াখালী যাতায়াত করেন চাকরিজীবী মিন্টু মৃধা। তিনি বলেন, বাকেরগঞ্জে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপে একটি বাসস্ট্যান্ড নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে দাড়িয়েছে। বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শূকলা রানী বলেন, আমাদের কলেজটি বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন