রাতভর র্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ ৩৬ কিশোর গ্যাং আটক
রাজধানীর মোহাম্মাদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় ‘কিশোর গ্যাং’ এর বিভিন্ন গ্রুপের ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সন্ত্রাসী গ্যাং পাটালি গ্রুপের এর অন্যতম মূলহোতা মোঃ সুজন মিয়া ওরফে ফর্মা সজিব এবং ‘লেভেল হাই’ এর অন্যতম মূলহোতা মোঃ শরিফ ওরফে মোহন ও ‘চাঁন গ্রুপের ‘মাউরা ইমরান গ্রুপ ’সহ বিভিন্ন গ্রুপের ৩৬ জন’কে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২; উদ্ধার করা হয় বিপুল পরিমান দেশীয় অস্ত্র।
সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি ‘কিশোর গ্যাং’ গ্রুপের সদস্য কর্তৃক ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায়। এ সকল সন্ত্রাসীদের হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক সাধারণ ডায়েরী ও মামলা রুজু হয়। কিশোর গ্যাং’ সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপের অপর গ্রুপের সাথে সংঘাতে জড়িয়ে মারামারি ও ধারালো অস্ত্র দিয়ে জখম করার প্রবণতাও লক্ষ্য করা যায়। অতি সম্প্রতি মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ ও তার আশেপাশের এলাকায় বেশ কয়েকটি ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে তথ্য পায় র্যাব।এর কারণে র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে র্যাব-২ এর একাধিক আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সন্ত্রাসী গ্যাং ‘পাটালি গ্রুপের অন্যতম মূলহোতা মোঃ সুজন মিয়া ওরফে ফর্মা সজিব(২৪), পিতা-মোঃ শফিক মিয়া, মোঃ রানা শিকদার(২৪), পিতা-মোঃ গিয়াস উদ্দিন শিকদার, মোঃ জুয়েল মিয়া(২৪), পিতা-মোঃ আকবর মিয়া, (৪) মোঃ রাকিব ওরফে মুরগী রাকিব(২২) মোঃ সাগর(২৬), পিতা-মৃত আবুল কাশেম। র্যাব-২ অপর একটি দল রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে অপর একটি সন্ত্রাসী গ্যাং ‘চাঁন গ্রুপের ও ‘মাহি গ্রুপের এর সদস্যসহ মোঃ মারুফ (২৩), পিতাঃ মোঃ কামাল মোঃ আল আমিন(২৪) মোঃ সাকিব ওরফে প্রকাশ রিয়াম বিপ্লব রাজবংশী, মোঃ মেঘদাত ওরফে মেঘু মোঃ সকাল আহমেদ(২৬) মোঃ শরীফুল ইসলাম(২৩), মোঃ হৃদয় ইসলাম (২০)
মোঃ ইয়াসিন(২০) মোঃ রাব্বি মিয়া (২০)

র্যাব-২ এর অপর একটি দল রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে অপর একটি সন্ত্রাসী গ্যাং ‘লেভেল হাই’ গ্রুপের মূলহোতা (১৭) মোঃ শরিফ ওরফে মোহন (২১), মোঃ দুলাল ওরফে ডিস দুলাল (৩৫), মোঃ সোহাগ (৩১) মোঃ তারেক (২২) মোঃ হাসান (২০) মোঃ হৃদয় (২৪) মোঃ রাকিব (১৯) মোঃ নিশান(১৯), মোঃ রাসেল(১৯) মোঃ রাকিব(২৬) মোঃ শাহাদাত হোসেন(২১) মোঃ সোগাগ ফরাজি(২১) মোঃ সুজন ইসলাম (২৪) মোঃ রবিউল (২০) মোঃ আজগর (২০) মোঃ নাহিদ (২০) মোঃ সুজন ইসলাম (২৪) মোঃ ইমরান ওরফে মাউরা ইমরান(২৪) মোঃ সোহান (২৫) মোঃ ফরহাদ (২৫) এদু গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পূর্বের বিভিন্ন অপরাধ এবং ভবিষ্যতের বিভিন্ন সহিংসতা সৃষ্টির পরিকল্পনা সর্ম্পকে তথ্য প্রদান করে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ০৫ জন ‘পাটালি গ্রুপ’, ০৬ জন লেভেল হাই’ ০৬ জন ‘চাঁদ গ্রুপ’ ০৫ জন ‘লও ঠ্যালা গ্রুপ এবং ০৭ জন এর সদস্য এবং বাকি ০৭ জন অন্য গ্রæপের সদস্য। এদের গ্রæপে প্রায় ২০-২৫ জন সদস্য থাকে। পাটালি গ্রুপটি সন্ত্রাসী মোঃ সুজন মিয়া ওরফু ফর্মা সজিব এর নেতৃত্বে দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে। নিজেদের মধ্যে অন্তকোন্দলের কারনে তারা ২/৩টি গ্রুপে বিভক্ত হয়। লেভেল হাই গ্রুপটি গেৃফতারকৃত মোঃ শরিফ ওরফে মোহন এর নেতৃত্বে দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে। গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর, আদাবর, বেড়িবাধ ও ঢাকা উদ্যান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো এই গ্রæপের সন্ত্রাসীরা।
র্যাব বলেন, একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে দ্রæত পালিয়ে যায়। তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুরসহ পার্শ্ববর্তী এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারামারিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। এছাড়াও তারা মাদক সেবনসহ বর্ণিত এলাকাসমূহে মাদক ব্যবসার সাথেও জড়িত ছিল। মূলত তারা মোহাম্মদপুর এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতো বলে জানা যায়। গ্রেফতারকৃতরা বিভিন্ন গাড়ীর হেলপার ও ড্রাইভার, দোকানের কর্মচারী, নির্মাণ শ্রমিক, পুরাতন মালামাল ক্রেতা, সবজি বিক্রেতা ইত্যাদি পেশার আড়ালে তারা মূলত মোহাম্মদপুর ও তার আশেপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করতো বলে জানা যায়।
গ্রেফতারকৃত মোঃ সুজন মিয়া ওরফে ফর্মা সজিব ‘পাটালি গ্রুপের’ এর মূলহোতা। এলাকায় আধিপত্য বিস্তার, ডিস ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য ১৫-২০ জনের একটি গ্রুপ তৈরি করে। সে এই সন্ত্রাসী গ্যাং এর মাধ্যমে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে বলে জানা যায়। গ্রেফতারকৃত মোঃ রানা শিকদার, মোঃ জুয়েল মিয়া ও মোঃ সাগর গ্রেফতারকৃত ফর্মা সজিবের সহযোগী। তারা গ্রেফতারকৃত ‘পাটালি গ্রুপের ফর্মা সজিব এর নেতৃত্বে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করতো বলে জানা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত ১১টির অধিক মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত মোঃ শরিফ ওরফে মোহন (২১) লেভেল হাই গ্রুপ এর মূলহোতা ও সন্ত্রাসী হায়াত ওরফে টাকলা হায়াত অন্যতম প্রধান সহযোগী। পূর্বে সে মোহাম্মদপুর এলাকায় মাদকের ব্যবসা করত। সে হায়াত ওরফে টাকলা হায়াত এর অন্যতম সহযোগী হিসেবে মোহাম্মদপুর ও তার আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। সন্ত্রাসী হায়াত ওরফে টাকলা হায়াত অবর্তমানে সে গ্যাংটি পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব প্রদান করছে। গ্রেফতারকৃত দুলাল, মোঃ সোহাগ ও মোঃ তারেক তারা লেভেল হাই গ্রুপের সদস্য। তারা গ্রেফতারকৃত মোঃ শরিফ ওরফে মোহন এর নেতৃত্বে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করতো বলে জানা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত ০৮টির অধিক মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত মোঃ সাকিব ওরফে প্রকাশ রিয়াম ‘চাঁন গ্রুপের’ অন্যতম সহযোগী সদস্য। সে ২০১৮ সালে বরিশাল হতে ঢাকায় এসে ঢাকা উদ্যান এলাকায় বসবাস শুরু করে। সে বিভিন্ন সময়ে গার্মেন্টসে চাকুরী করত। ২০২১ সালে একটি রিয়েল এস্টেটে চাকুরীর সময়ে ‘চাঁন গ্রুপ নামে একটি কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পরে। পরবর্তীতে মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়ে। বর্তমানে সে ‘চাঁন গ্রæপের’ অন্যতম সহযোগী বলে জানায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত ০৩ টির অধিক মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত মোঃ ইমরান ওরফে মাউরা ইমরান মাউরা ইমরান গ্রুপের’ সদস্য। এলাকায় আধিপত্য বিস্তার, ডিস ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য ১৫-২০ জনের একটি গ্রুপ তৈরি করে। এর পূর্বে সে মোহাম্মদপুর এলাকায় রাজমিস্ত্রীর কাজ করত। ২০২১ সালে একটি প্রতিষ্ঠানে চাকুরীর সময়ে নিজেই একটি কিশোর গ্যাং ‘মাউরা ইমরান গ্রুপ গঠন করে। মাউরা ইমরান মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত ০৪ টির অধিক মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়।
মোঃ রাকিব ওরফে মুরগী রাকিব এর জন্ম বরিশাল এলাকায়। সে বিভিন্ন সময়ে গার্মেন্টসে চাকুরী ও ডিসের লাইনে চাকুরী করত। ২০২০ সালে একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকুরীর সময় লও ঠ্যালা গ্রুপে যোগ দেয়। সে বিভিন্ন স্থান হতে মাদক সংগ্রহ ও মাদক পৌঁছে দেয়ার কাজ করত বলে জানা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত ০২টির অধিক মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান। র্যাবের সিনিয়র এএসপি শিহাব করিম আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ছিনতাইকারী চাঁদাবাজ কিশোর গ্যাং নির্মূলে কাজ করে যাচ্ছেন র্যাব-২
এমএসএম / এমএসএম
ড্রাইভার কনস্টেবল মো. সোহাগ হোসেনকে নিটোরে দেখতে গেলেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশের পোশাক কারখানা: LEED Platinum-এ ১১০-এর মধ্যে ১০৮ স্কোর অর্জন HAMS Garments Ltd.-এর
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উদযাপন
রাজধানীর সায়েদাবাদে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র, মাদক ও বিপুল অর্থসহ ৬ জন আটক
এলজিইডির প্রধান প্রকৌশলকে সকালের সময় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন
নকশার বহির্ভূত ব্যক্তিগত জমিতে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগে তুরাগে মানববন্ধন, আদালতে মামলা
শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
উত্তরায় চালু হলো আধুনিক ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল
লালবাগে মৃত্যুর মুখে শত শত মানুষ: হেলে পড়া ভবনেও 'নিস্পৃহ' রাজউক!
গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ
তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান