দর্শনা গ্রীসনগর বাজারে রাতের আধারে ফার্নিচার ও চায়ের দোকান আগুন
দর্শনা থানাধীন গ্রীসনগর বাজারে রাতের আধারে ফার্নিচার ও চায়ের দোকান আগুন লেগে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারী) ভোরে গ্রীসনগর বাজারের জসিম ফার্নিচার ও পাশের একটি চায়ের দোকানে এঘটনা ঘটে। আগুন লাগার কারন জানা যায়নি, তবে স্হানীয়রা অনেকেই বলেছেন ফার্নিচারে ব্যাবহারের জন্য নেয়া ডিনেচার্ড স্প্রিরিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্হলে পৌছানোর আগেই সব কিছু পুড়ে ভস্মিভুত হয়ে যায় বলে বাজারের লোকজন জানান। দর্শনা থানাধীন তিতুদহ ইউ পি সদস্য জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানান, বাজারের সব থেকে বড় ফার্নিচারের দোকান জসিম ফার্নিচার। ঐদিন ভোরে আগুন লাগে এবং পাশের একটি চা দোকান পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি গ্রস্হ হয়েছে। ফার্নিচার দোকান মালিক মোঃ জসিম উদ্দিন জানান ওর্ডারকরা ৬/৭ টি খাট রেডি ছিল এবং মুল্যবান কাঠ, নকসাকরা মেশিন, নগদটাকা সবই শেষ। দর্শনা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছিল,কিন্ত আসার আগেই সব কয়লা হয়ে যায়। পাশের চা দোকানদার খোকন মিয়া জানান ফার্নিচার দোকানের সাথে আমার দোকানটিও পুড়ে ছাঁই হয়ে গেছে। স্হানীয়রা জানালেন ফার্নিচারে ব্যাবহার করা স্প্রিরিট দোকান ঘরের কোনে রাখা ছিল,ওখানেই কেউ শত্রুতা করে আগুন দিলেও দিতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে কি ভাবে আগুন লেগেছে তা অবস্য কেউ বলতে পারেনি। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান ঘটনাস্হল পরিদর্শন করে একটি রিপোর্ট দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত