ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সখিপুরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ১৮-২-২০২৪ দুপুর ৪:০

শরীয়তপুরে দৈনিক যুগান্তরের ভেদরগঞ্জ প্রতিনিধি শাকিল আহম্মেদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারে ঘটনায় ৯জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ঐ সংবাদকর্মী। গতকাল শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলাটি দায়ের করেন তিনি। মামলার আসামীরা হলেন, (১) তৌহিদুল ইসলাম ঢালী, পিতাঃ মোসলেম ঢালী, সাং-সখিপুর ঢালী কান্দি। (২) ইয়াসিন খান, পিতাঃ হাকিম খান, গ্রামঃ ঢালীকান্দি, সখিপুর। (৩) ইমরান হোসেন, পিতাঃ মোয়াজ্জেম বকাউল, পূর্ব বকাউল কান্দি, কোদালপুর, গোসাইরহাট। (৪) শাহাদাত বেপারী, পিতাঃ ইয়াকুব বেপারীর কান্দি, ডিএমখালী। (৫) শামীম সরদার, পিতাঃ ওসমান সরদার গ্রামঃ মাঝি কান্দি, সখিপুর। (৬) ইদ্রিস আলী প্রধানীয়া, পিতাঃ হাবিবুল্লাহ প্রধানীয়া, সাং- কাননগো সরকার কান্দি, উত্তর তারাবুনিয়া, সখিপুর। (৭) হৃদয় হাসান (২৪) পিতাঃ মজিবল হক সরকার সাংঃ নুরু মাঝির বাজর, উত্তর তারাবুনিয়া। (৮) খান বাহাদুর কাজী, পিতাঃ ওমর আলী কাজী, সাং-কাজীকান্দি, চরভাগা, সখিপুর। (৯) তহুরা বেগম, স্বামীঃ আলী আহমেদ বকাউল, সাং-সরকার কান্দি, উ. তারাবুনিয়া।

এ ছাড়া একই ঘটনায় আরও অন্য ৪জনের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলার আবেদন করেছেন তিনি।

মামলার বাদী শাকিল আহম্মেদ বলেন, আসামীরা পরস্পর যোগসাজসে, আমাকে সামাজিক ভাবে হেয় করার উদ্দেশ্যে একটি পত্রিকার লোগো ব্যবহার করে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য ফেসবুকে প্রকাশ করেছেন। যা আমার জন্য অস্বস্তিকর ও মানহানিকর। পরে আমার সিনিয়র, সৌভাকাঙ্খী ও অফিসের সাথে পরামর্শক্রমে তাদের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেছি।

এ বিষয়ে ঐ সংবাদকর্মীর আইনজীবী বলেন, মহামান্য আদালত মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। এছাড়া বাদী একটি আইসিটি আইনে মামলার আবেদন করেছে।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা