চন্দনাইশে চলাচলের পথে পঁচা মাছ ফেলাকে কেন্দ্র করে মারামারি, থানায় অভিযোগ
চট্টগ্রামের চন্দনাইশে চলাচলের পথে পঁচা মাছ ফেলতে বাঁধা দেয়ায় মিফতাহুল সাঈদ নামে এক যুবক কে মারধরের ঘটনা ঘটে। গতকাল দুপুরে উপজেলার হাশিমপুর ইউপি'র ৬ নং ওয়ার্ডের ভান্ডারী পাড়া এলাকায় ও ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাযায়,শুক্রবার দুপুরে মোরশেদুল আলম চৌধুরী নামে এক ব্যক্তি তার মৎস্য খামারের মরা-পঁচা মাছ বাদীর বাড়ির পাশে চলাচলের রাস্তায় ফেললে গন্ধ ছড়াবে বলে ফেলতে নিষেধ করেন। এ সময় মোরশেদের ভাই খোরশেদ ও আরিফ নামে আরেক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে খোরশেদের নির্দেশে মোরশেদ ও আরিফ মারধর করে আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্বার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করে। এ ব্যাপারে খোরশেদ বিন ইসহাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ছোটরা বাকবিতন্ডায় লিপ্ত হলে আমি তাদের বাধা দিয়ে বিবাদ নিস্পত্তি করি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন