শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৬তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস অফিস, পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সীমিত পরিসরে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ দাস, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সদস্য সামিউল কবির প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিকসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied