শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে রায়গঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তে প্রস্তুত হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার। আগামীকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করেছে উপজেলা প্রশাসন।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান সাক্ষরিত চিঠিতে দেখা যায়, উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাশে অবস্থিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এ দিবসের কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদে স্থাপিত শহীদ মিনারে পরিছন্নকর্মীদের ধোয়া মোছার কাজ করতে দেখা যায়।
এই শহীদ মিনারেই রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে পুষ্পমাল্য অর্পণ করবেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ,রায়গঞ্ জ পৌরসভা, বাংলাদেশ আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,রায়গঞ্জ প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে বিশেষ গুরুত্ব দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ বছর রায়গঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied