রাণীশংকৈলে গ্রাম পুলিশকে থাপ্পড় মারার দায়ে ইউপি সদস্য গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে গ্রাম পুলিশ জগেন্দ্রনাথ রায়কে থাপ্পড় মারার দায়ে ইউপি সদস্য দবিরুল ইসলামকে গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওসি সোহেল রানা এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন।
জানা গেছে, ইতোপূর্বে এনজিও ইএসডিও'র ঋণের টাকা পরিশোধ করা নিয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে রাণীশংকৈল থানায় মামলাসূত্রে জানা যায়, নেকমরদ ইউনিয়নের গ্রাম পুলিশ জগেন্দ্রনাথ রায় একবছর আগে বেসরকারি সংস্থা ইএসডিও থেকে এক লক্ষ টাকা ঋণ নেন। সে ঋণের কিস্তির টাকা পরিশোধের তারিখ পার হয়ে গেলে এনজিও কর্মকর্তা টাকার জন্য জগেন্দ্র নাথকে চাপ দেন। তখন ইউপি সদস্য দবিরুল ইসলামের মধ্যস্থতায় জগেন্দ্র নাথ ঋণের সর্বশেষ পাওনা ৯ হাজার টাকা সংশ্লিষ্ট ম্যানেজারের হাতে দেন। ওই ম্যানেজার টাকা জমা না করে অন্যত্র বদলি হয়ে যান। টাকা জমা দেয়ার কোনো প্রমাণ না থাকায় জগেন্দ্র নাথকে আবারো ৯ হাজার টাকা পরিশোধ করতে হয়। এনিয়ে জগেন্দ্র নাথ সম্প্রতি নেকমরদ বাজারে ইউপি সদস্য দবিরুলের সঙ্গে কথা বলতে যান।
এতে দবিরুলের সাথে তার বাকবিতন্ডার এক পর্যায়ে দবিরুল জগেন্দ্র নাথকে বেধড়ক মারধর করেন। এনিয়ে জগেন্দ্রনাথ দবিরুল ও তার ছেলেকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত ইউপি সদস্য দবিরুল ইসলামকে মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে ওসি সোহেল রানা জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি