ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ডাক বিভাগের প্রথম উদ্যোক্তাদের পাঁচ দিন ধরে মানববন্ধনঃ খোঁজ নেয়নি ডাক বিভাগ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ১২:৭

পোস্ট-ই সেন্টারের সক্রিয় এবং দক্ষ উদ্যোক্তাদের কে "স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট" এর উদ্যোক্তা হিসাবে স্ব পদে বহাল রাখার আবেদনে ৫ দিন যাবত রাজধানীর আগারগাঁও ডাক বিভাগের সামনে মানববন্ধন করে আসলেও এখন তাদের পাশে আসেননি ডাক বিভাগের কেউ। ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিভিন্ন জেলা থেকে প্লেকার্ড হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা উদ্যােক্তরা দাড়িয়ে থাকলেও কেউ আসেনি তাদের দাবী গুলো শুনতে। পুরুষ মহিলা মিলে সারাদেশে (৮৫০০) আট হাজার পাচঁ শত পোস্ট ই-সেন্টারে কাজ করে আসছিলেন এই উদ্যােক্তরা কিন্তু এখন অসহায়। 

বিভিন্ন জেলা থেকে মানববন্ধনে আসা উদ্যােক্তারা বলেন, আমরা পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তাগণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০১৪ সাল থেকে পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের মাধ্যমে ডাক অধিদপ্তর কর্তৃক নিযুক্ত হয়ে ভিশন'২১ বাস্তবায়নের জন্য কাজ শুরু করি। প্রাথমিক পর্যায়ে সারাদেশে (৮৫০০) আট হাজার পাচঁ শত পোস্ট ই-সেন্টার স্থাপিত হয় এবং প্রত্যেক পোস্ট ই-সেন্টারে যাচাই- বাছাই এবং পরীক্ষার মাধ্যমে ১ (এক) জন করে উদ্যোক্তা নিয়োগ করা হয়। এসময় উদ্যােক্তরা বলেন, প্রধানমন্ত্রীর বলেছিলেন চাকরী করবো না, চাকরী দিবো” এই বার্তাকে বানী হিসাবে গ্রহণ করে আমরা ১০ (দশ) বছর উদ্যোক্তা হিসাবে গ্রামীন জনগণকে ডিজিটাল সেবা প্রদান করে আসছি। নিযুক্তির শর্ত অনুযায়ী (উদ্যোক্তার আয়ের ১০% সরকারি কোষাগারে জমা দেওয়া) আমরা গত ৪ (চার) বছরে ১০,০০,০০,০০০/- (দশ কোটি টাকা) রাজস্ব হিসাবে জমা দিয়েছি।  

এই উদ্যােক্তরা কোন ধরনের সরকারি বেতন/ভাতা গ্রহন করেনাই ফলে সকল কার্যক্রমে সরকারি ব্যয় শুন্য। এরা  পোস্ট-ই সেন্টার থেকে বর্তমানে প্রতিবছর দুটি সেশনে প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে আসছিলেন, যার সর্বোমোট সংখ্যা আনুমানিক ৩,৫০,০০০ জন। এছাড়া পোস্ট ই-সেন্টার থেকে কম্পিউটার কম্পোজ, প্রিন্টিং, স্ক্যানিং, ছবি প্রিন্ট, ই-মেইল, অনলাইন ভার্তি পরীক্ষার আবেদন ও ফলাফল, ইন্টারনেট ব্রাউজিং, দেশে- বিদেশে ভিডিও কনফারেন্স, আর্থিক সেবা (নগদ ও এজেন্ট ব্যাংকি) সামাজিক নিরাপত্তা বেস্টনির ভাতা প্রদান এবং ই-কমার্স সেবা প্রদান কর্যক্রম চালু রয়েছে। 

বক্তারা বলেন  গত ১৫ ফেব্রুয়ারী ডাক অধিদপ্তরের ১৪.৩১.০০০০.০৩৯.০৬.০৩২.২২.২৮ নং স্বারকের নির্দেশনায় সারা দেশের সকল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তার নিযুক্তি বাতিল করা হয়েছে। এই বাতিল আদেশে মাননীয় প্রধানমন্ত্রী সৃষ্টি করা পোস্ট-ই  সেন্টারের শত শত উদ্যােক্তারা ভুক্তভোগী হচ্ছে এবং তাদের জীবন ও পরিবারের উপর এক ধরনের বিপর্যয় নেমে এসেছে বলে মানববন্ধনে আশা উদ্যােক্তদের দাবী। তারা বলেন অতিবিলম্ব আমাদের কার্যক্রম চলমান রাখতে অনুরোধ জানান। 

পোস্ট ই-সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের দক্ষতা ও সেবা প্রদানের অভিজ্ঞতা বিবেচনা পূর্বক সক্রিয় উদ্যোক্তাদের স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট" এর উদ্যোক্তা হিসাবে স্ব পদে বহাল রাখার আবেদন জানান দেশের ডাক বিভাগের প্রথম উদ্যােক্তারা।

এমএসএম / এমএসএম

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির