রাণীশংকৈলে নৈশ কোচের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মহা সড়কে দুর পাল্লার নৈশ হানিফ কোচের ধাক্কায় আনারুল ইসলাম (৪৩) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের ফায়ার ঘুঘুডারা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালক আনারুল ইসলাম উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি উত্তরপাড়া গ্রামের আশিরউদ্দিনের ছেলে। থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা- মেট্রো ব :১৫১৯৬৩।) নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার্জার ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানচালক রাস্তার উপর ছিটকে পড়ে। এতে কোচের চাকায় তার একটি পা থেঁতলে পিষ্ট হয়ে যায়। রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত গুরুতর আহত ভ্যান চালককে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied