চন্দনাইশে কমিউনিস্ট পার্টির (সিপিবির) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চন্দনাইশ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী সকালে দোহাজারী পৌরসভা এলাকায় চন্দনাইশ উপজেলা কমিটির সভাপতি কমরেড আবদুল নবীর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কমরেড কানাই দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক কমরেড শওকত আলী,সদস্য কমরেড শহীদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শিমুল কান্তি ধর,আহবায়ক কমরেড বিধু ভূষণ নাথ,সদস্য সচিব কমরেড সুবল দেব প্রমুখ। এসময় অতিথিরা বলেন,কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ কমরেড মনি সিং, কমরেড ফরহাদ আমাদের দিয়ে গেছেন। এই লাল পতাকাকে আমরা রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাব। আওয়ামী লীগ, বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের বাইরে বাম প্রগতিশীল বিকল্প গড়ে তুলব। তারা আরো বলেন,আমাদের কমিউনিস্ট পার্টির এক শ বছরে এই দলের হাজারো কমরেড জীবন দিয়েছেন। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে হাজারো কমরেড প্রাণ দিয়েছেন। লাখো কমরেড জেল, জুলুম, হুলিয়ার শিকার হয়েছেন। আমাদের কমরেডরা ব্রিটিশ তাড়াতে লড়াই করেছেন। বায়ান্নর ভাষা আন্দোলনে কমরেডরা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে ১৯ হাজার গেরিলা কমরেড বাংলাদেশকে স্বাধীন করতে অংশ নিয়েছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান