ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-২-২০২৪ বিকাল ৫:৬

বেসরকারী উন্নয়ন সংস্থা, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মেধা ও মননে সুন্দর আগামী এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে রায়গঞ্জ উপজেলায় বাস্তবায়িত কৈশোর কর্মসূচির উদ্যোগে মিনি ম্যারাথন,দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়।

শুক্রবার আয়োজিত মিনি ম্যারাথনটি ধানগড়া বড় ব্রীজ হতে শুরু করে এনডিপি চান্দাইকোনা (ষোলমাইল) শাখায় গিয়ে শেষ হয়। এতে এনডিপি  কিশোর-কিশোরী ক্লাবের প্রায় শতাধিক কিশোর, কিশোরী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জোনাল ম্যানেজার মো. মোস্তফা কামাল। 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি মো. হারুন অর রশীদ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার আশিকুর রহমান, এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম।এনডিপি কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ফজল করিম, চান্দাইকোনা শাখা ম্যানেজার মো. আতিকুর রহমান, ভুইয়াগাতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ মাহবুবা খাতুন,এনডিপি কৈশোর কর্মসূচির সিরাজগঞ্জ সদর উপজেলা প্রোগ্রাম অফিসার আরিফা সুলতানা,এবং এনডিপি চান্দাইকোনা শাখার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন রায়গঞ্জ উপজেলা প্রোগ্রাম অফিসার মো. বাপ্পী সরকার সহ কর্মসূচির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

অথিতিরা বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের মোবাইল ফোনের প্রতি আসক্তি বৃদ্ধি পেয়েছে এবং এই আসক্তি থেকে বের হয়ে  আসতে খেলাধুলোর কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন। একইসাথে সকলকে পড়ালেখার প্রতি মনোযোগী হতে নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে সম্মিলিতভাবে ম্যারাথন আয়োজন করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর যৌথ অর্থায়নে কৈশোর কর্মসূচি ২০১৯ সাল থেকে সিরাজগঞ্জ জেলার চারটি উপজেলায় (সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বেলকুচি ও রায়গঞ্জে) বাস্তবায়িত হচ্ছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের