ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৫-২-২০২৪ দুপুর ২:১৪

চন্দনাইশে ১১ বছরের এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা আবদুর রশিদ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় রবিবার সকালে শিশুটির পিতা মো.ইয়াছিন বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে আটক করে চন্দনাইশ থানায় নিয়ে আসেন। গ্রেফতার হওয়া শিক্ষক মাওলানা আবদুর রশিদ বাঁশখালি থানা সরল ইউনিয়নের আবুল বশরের ছেলে বলে জানা যায়। সে ২নং হাশিমপুর ইউনিয়নে আর-রাহমাহ ইসলামিক একাডেমির শিক্ষক। এ ব্যাপারে শিশুর পিতা মো.ইয়াছিন জানান, ‘আমার ছেলে সৈয়দাবাদ আর-রাহমার ইসলামিক হেফজ বিভাগে পড়াশোনা করছেন। গত বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষক আবদুর রশিদ তার কক্ষে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক সেখানে আমার ছেলেকে বলাৎকার করে। পরে গতরাতে আমার ছেলে বাড়িতে গিয়ে তার মাকে এইসব কথা খুলে বলে। পরে আমার ছেলের কথার প্রেক্ষিতে আমি বাদী হয়ে  চন্দনাইশ থানায় মামলা দায়ের করি। এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম জানিয়েছেন, শিশু বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাওলানা আবদুর রশিদ ঘটনার বিষয়টি শিকার করেছন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ