কেশবপুরে চুরির মামলায় গ্রেফতারকৃত আসামিদের মুক্তি দাবিতে মানববন্ধন
যশোরের কেশবপুরে চুরি মামলায় গ্রেফতার হওয়া আসামিদের মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। গত শনিবার বিকেলে উপজেলার ভেরচী বাজারে আসামিদের পরিবার ওই মানববন্ধনের আয়োজনে করে। তারা বলেন, সাবেক চেয়ারম্যান আলী রেজার ছেলে এস এম বদরুজ্জামান (মুন্না) বলছে গত ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের বাড়িতে একটি চুরি হয়েছে। সেই চুরির ঘটনায় আমাদের পরিবারের লোকদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে পুলিশ দিয়ে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাই বিথ্যাবাদিদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের লোকদের মুক্তির দাবিতে আজ মানববন্ধন করতে রাস্তায় দাঁড়িয়েছি। মানববন্ধনে বক্তৃতা করেন আসামি অজয় মিন্ত্রির বাবা মনতোশ মিন্ত্রি, আইয়ুব আলীর মাতা রেহেনা বেগম, দেবপ্রসাদ নন্দীর স্ত্রী ছন্দা নন্দী। এসময় গ্রামবাসির পক্ষে গ্রেফতার হওয়া আসামিদের মুক্তির দাবি জানন
ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, ভেরচী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসুদেব নন্দী। এজহার সূত্রে জানা গেছে, ভেরচী গ্রামের এস এম আলী রেজার ছেলে এস এম বদরুজ্জামান মুন্না বাদী হয়ে প্রতিবেশী মৃত গোপাল তাঁতীর ছেলে প্রভাত তাঁতী (৪৫). খোদাবক্স আলী সরদারের ছেলে আইয়ব আলী সরদার (৩৫), মনোতোষ কুমারের ছেলে অজয় কুমার (৩২), মনোতোষ কুমারের ছেলে সুজিত কুমার (২৮) ও কালো তাঁতীর ছেলে দেবু কুমারের (৩২) বিরুদ্ধে ২১ ফেব্রুয়ারি এজাহার দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভেরচী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শামিম হোসেন বলেন, বাদীর দায়েরকৃত মামলার এজহার নামীয় ৫ জন আসামিকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত প্রক্রিয়াধীন।
এস এম বদরুজ্জামান মুন্না বলেন, আমার বাড়িতে চুরি হয়েছে আমি ৫ জনের নাম উল্লেখ করে আসামি করে কেশবপুর থানায় একটি এজাহার করি। পুলিশ আসামিদের আটক করেছেন। আমার কি করার বা বলার আছে। বিজ্ঞ আদালত বিচার করবেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান